অসুবিধায় পড়লে আল্লাহর কাছে ছুটে যাও
ইসহাক ইবনু আব্বাদ আল-বাসরী বলেন, ‘এক রাতে আমি ঘুমিয়ে ছিলাম। স্বপ্নে দেখি কেউ একজন এসে আমাকে বলছে, ‘অভাবিকে সাহায্য করো।’ আমার ঘুম ভেঙ্গে গেল। আমি ঘরের লোকদের জিজ্ঞেস করলাম, ‘আমাদের প্রতিবেশীদের কেউ কী অভাবে আছে?’ তারা বলল, ‘না এমন কারো কথা তো জানি না।’ আমি তখন ঘুমিয়ে পড়লাম। আবার স্বপ্নে দেখলাম আমাকে একজন এসে বলছে, ‘তুমি অভাবীকে সাহায্য না করে এখনো ঘুমাচ্ছ?’ এটা শুনে আবার আমার ঘুম ভেঙে গেল। স্বপ্নটাকে অহেতুক মনে করে ফের ঘুমিয়ে পড়লাম। তৃতীয়বারও একই স্বপ্ন দেখলাম। এবার আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম এবং আমার ভৃত্যকে বললাম, ‘গাধার পিঠে গদি চড়াও।’ এরপর আমি নিজের সাথে তিনশ রৌপ্যমুদ্রা নিয়ে গাধার উপর চড়ে বসলাম এবং লাগাম ছেড়ে দিলাম। গাধাটি নিজের মত চলতে লাগল। সে জামে মসজিদ পার হয়ে সামনের একটি খোলা ময়দানে গিয়ে পৌঁছল। তারপর কবরস্থানের পথ ধরে ডান দিকের একটা খালি জায়গায় গিয়ে পৌঁছল। সেখানে সাধারণত জানাজার নামাজ পড়া হয়ে থাকে। গাধাটা সেখানে পৌঁছে থেমে গেল। তাকিয়ে দেখি ওখানে এক ব্যক্তি দাঁড়িয়ে নামায আদায় করছে। আমার আগমন টের পেয়ে সে পিছনে ফিরলো। আমি তার কাছাকাছি হয়ে জিজ্ঞেস করলা...