Hajj
মক্কায় হারাম শরীফে নামাজ আদায়ের জরুরি টিপস — মিস করবেন না হারাম শরীফে নামাজ আদায় জীবনের এক অনন্য অভিজ্ঞতা। কিন্তু সঠিক প্রস্তুতি ও ধারণা না থাকলে ভিড়, সময় ও চলাচল নিয়ে সমস্যায় পড়তে হয়। নিচের বিষয়গুলো আগে থেকেই জেনে রাখলে আপনার ইবাদত হবে অনেক বেশি সহজ ও স্বস্তিদায়ক। নামাজের সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই আযান দেওয়া হয় আযানের মাত্র ২–৩ মিনিটের মধ্যেই জামাত শুরু হয়ে যায় প্রতিদিন নামাজের সময় অল্প অল্প করে পরিবর্তিত হয় বিশেষ করে আসরের সময় নির্ধারণে হাম্বলী মাজহাব অনুসরণ করা হয় গুরুত্বপূর্ণ পরামর্শ: মোবাইলে নির্ভরযোগ্য নামাজের সময়সূচীর অ্যাপ ডাউনলোড করে প্রতিদিন সময় দেখে রাখুন মক্কায় কখন নামাজের জন্য রওনা করবেন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি নামাজ/আযানের ১৫–২০ মিনিট আগে মিসফালাহ ও ইব্রাহিম খলীল রোড দিয়ে সরাসরি প্রবেশ বন্ধ করে ডাইভারশন দেওয়া হয় আজিয়াদ রোড সব সময় খোলা থাকে তাই আপনার হোটেলের অবস্থান অনুযায়ী পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়া অত্যন্ত জরুরি হারাম চত্বরে প্রবেশের পর বাস্তবতা হোটেল থেকে হারামে পৌঁছানোর পর নামাজের জায়গায়...