হারিয়ে যাবার গল্প

আমরা ওমরাহ সফরের যাবার আগে থেকে শুনে এসেছি মক্কা মদিনাতে কেউ হারায় না, সাথী হারা হয়। আমাদের সফরে গিয়েও আমরা কয়েকবার প্রত্যক্ষভাবে এই অভিজ্ঞতা মুখোমুখি হলাম।
➤ প্রথমে মুয়াল্লিমকে হারিয়ে ফেললাম।
➤ এরপর মাতাফ থেকে মা, খালা, স্ত্রী, মেয়ে সহ বাকী সবাইকে হারিয়ে ফেললাম। আল্লাহর অশেষ কুদরতে, এই হারিয়ে ফেলা অবস্থায় এক আল্লাহ'র উপর তাওয়াক্কুল করে ওমরাহ শুরু করে প্রথম তাওয়াফ শেষ করতেই আবার তাদেরকে ফিরে পেয়েছি।
➤ এরপর সাফা ও মারওয়া সাই করতে গিয়ে সবুজ লাইটের এখানে দৌড় দিতে গিয়ে ১ম সাই করার সময়ই আমার খালুকে হারিয়ে ফেললাম।
➤ খালুকে খুঁজতে গিয়ে মাগরিবের পরে আমার স্ত্রীকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছিলাম।
➤ সবশেষে সন্ধ্যার পর গিয়ে পেলাম তাও হারাম শরীফ থেকে অনেক দূরে এক বাঙালি দোকান তাকে আশ্রয় দেয় এবং সেখান থেকে বাংলাদেশে ফোন করে জানানোর পরে তাকে খুঁজে পাই, আলহামদুলিল্লাহ।
আসলেই মক্কা মদীনাতে কেউ হারায় না, সাথী হারা হয় মাত্র! আর এখানে সবাই এত হেল্পফুল, যেন সবাই সবাইকে সাহায্য করার জন্য অপেক্ষা আছে, শুধু বিপদে পড়ে কাউকে বলতে হবে- আমার সাহায্য দরকার!
তবে আমার মনে হয় কয়েকটি বিষয় লক্ষ্য রাখলে হারানোর পেরেশানি কমে হতে পারে, যেমন :
১. সাথীহারা হয়েছে বোঝামাত্র সেখানেই কিছুক্ষন অপেক্ষা করা। তাহলে সাথীরা যেখান থেকে হারিয়েছে, সেখানে বা তার আশেপাশে খুঁজলেই ফিরে পাবার সম্ভাবনা থাকে।
২. তবে মক্কা মদীনার নিরাপত্তাকর্মীরা অনেক সময় অনেক পথ একমুখী করে দেয়, অথবা অন্যদিক দিয়ে ঘুরিয়ে যাওয়া আসার ব্যবস্থা করে দেয়।
সেক্ষেত্রে কেউ হারিয়ে গেলে নিজেদের মধ্যে এমন কোন একটা নির্ধারিত স্থান ঠিক করে রাখা উচিৎ, যেখানে আসলে সবাই সবাইকে খুঁজে পাবে!
৩. আর এখন যার হজ্ব এর যাত্রী তাদের প্রত্যেকের নিজেদের সৌদী সিম থাকলে হারানোর ঝামেলা অনেক কমে যাবে। ঐখানে গিয়ে প্রথম কাজ হলো সৌদী সিম কেনা, নেই নাম্বার এবং নিজেদের গ্রুপের মুয়াল্লিম ও দায়িত্বশীল ব্যক্তিদের নাম্বার কাগজে লিখে ও মোবাইলে সেভ করে রাখা এবং স্ব স্ব হোটেলের কার্ড ও লোকেশন সেভ করে রাখা।
সকল হজ্বযাত্রীগনের প্রতি শুভেচ্ছা।
আল্লাহ তাআলা তাদের হজ্বকে সুস্থ ও সুন্দরভাবে করার তৌফিক দিন।।

Comments

Popular posts from this blog

রাসুল (সাঃ) রাওজা জিয়ারতের ক্ষেত্রে করনীয় ও বর্জনীয়

দোয়া

নবিজির প্রতি ভালোবাসার তীব্রতা